ইসলামপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৮ নভেম্বর ২০২০, ১১:০৭ পিএম


ইসলামপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জামালপুরের ইসলামপুর গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলেন, ছবি- প্রতিদিনের চিত্র।

 

জামালপুরের ইসলামপুর গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলেন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৭ নভম্বের) বিকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মলেন অনুষ্ঠিত হয়।

 

গাইবান্ধা ইউনিয়ন আওয়ামীলীগের জবেদ আলী সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আমীন চাঁন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের ইসলামপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী,প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামীলীগের ইসলামপুর উপজেলা শাখা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস ছালাম।

 

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য আব্দুর রাজ্জাক লালামিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, সাবেক পৌর মেয়র সবেক মন্ত্রী ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশারফের সুযোগ্য সন্তান জাবেদ মোশারফ রোপক, পৌর মেয়র আব্দুল কাদের শেক,এস এম জাহাঙ্গীর আলম, বিভিন্ন  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন গাইবান্ধা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।

 

সম্মেলনে সভাপতি পদপ্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন মুসলিম উদ্দিন সর্দার,সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী রফিকুল ইসলাম ।

 

আরো পড়ুন

বিলুপ্ত করা হচ্ছে ঢাবির ‘ঘ’ আর ‘চ’ ইউনিট

 

বক্তারা বলেন, যে কেউ সভাপতি সাধারণ সম্পাদক হতে পারে, সেটা বড় কথা নয়, ভাগ্য একদিন আপনাকেও এপর্যায়ে নিয়ে আসতে পারে, এতে মনঃক্ষুণ্ন হওয়া যাবেনা, আমরা আওয়ামীলীগকে ভালবাসি তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু সু-সাস্থ্য কামনা করেন তিনি।

 

Ads