শেরপুরে আ‘লীগের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৮ মে ২০২৩, ০৪:৪২ পিএম


শেরপুরে আ‘লীগের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল

 

শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপির রত্নগর্ভা মা রহিমা ওয়াদুদের মৃত্যুতে শেরপুরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ মে সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানুর  আয়োজনে শহরের নিউমার্কেট এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, জেলা যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদিরসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, রহিমা ওয়াদুদ ছিলেন একজন বরেণ্য শিক্ষক ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তার মৃত্যুতে আওয়ামী লীগ পরিবার  একজন অতি আপনজনকে হারিয়েছে।

 

পরে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

উল্লেখ্য, গতকাল ৬মে শনিবার রাজধানীর কলাবাগানস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মা রহিমা ওয়াদুদ।

 

Ads