শেরপুরে সুদের টাকা আদায় করতে গাছে বেঁধে যুবককে নির্যাতন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৬ জুন ২০২৩, ০৯:৫২ পিএম


শেরপুরে সুদের টাকা আদায় করতে গাছে বেঁধে যুবককে নির্যাতন

 

শেরপুর সদর উপজেলায় সাইফুল ইসলাম নামে এক যুবককে সুদের টাকা আদায়ের জন্য গাছের সাথে বেধে নির্যাতন করার অভিযোগ ওঠেছে। সদর উপজেলার চক আন্ধারিয়া পশ্চিমপাড়ায় সোমবার সকালে ওই গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নির্যাতিত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

 

নির্যাতনের শিকার সাইফুল ইসলাম সদর উপজেলার চকআন্ধারিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে।

 

নির্যাতিত যুবক ও পুলিশ জানায়, উপজেলার কামারিয়া ইউনিয়নের চক আন্ধারিয়া পশ্চিমপাড়ার মোহাম্মদ মধু মিয়ার ছেলে আব্দুল মালেক পাশ্ববর্তী কৃষি শ্রমিক সাইফুল ইসলামের নিকট চারমাস আগে চড়া সুদে ৬ হাজর টাকা লগ্নি করে। আসল টাকা পরিশোধ করলেও মালেক সুদের লাভের টাকার জন্য সাইফুলকে চাপ দেয়। টাকা দিতে ব্যর্থ হওয়ায় ৪ জুন রাতে সাইফুলকে মালেক ও অপর দুই সহযোগী বাড়ি থেকে তুলে নিয়ে আসে। পরে তাকে গাছের সাথে বেঁধে রাতভর নির্যাতন করে। ৫ জুন দুপুরে পুলিশ গিয়ে সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল সাংবাদিকদের জানান, পুলিশ দায়ী ব্যক্তিদের আটকের চেষ্টা করছে। এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ২-৩ জনকে আসামি করে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

Ads