বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

অয়ন আহমেদ

০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৮ এএম


বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান ও বঙ্গোপসাগরকেন্দ্রিক আঞ্চলিক সম্ভাবনা নিয়ে আলোচনার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’। শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন’ প্রতিপাদ্যে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে প্রধানমন্ত্রী বাংলাদেশের অবস্থান, বৈশ্বিক পরিবর্তন, আন্তর্জাতিক সহযোগিতা ও আঞ্চলিক সম্ভাবনা নিয়ে বক্তব্য দেবেন।

সংলাপে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীরা অংশ নিচ্ছেন। ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে এ আয়োজন।

সংলাপের বিভিন্ন অধিবেশনে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, গণতন্ত্র ও সুশাসন নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বঙ্গোপসাগরকেন্দ্রিক যোগাযোগ ও বাণিজ্যের সম্ভাবনাও গুরুত্ব পাবে।

Ads