পাপ্য মজুরি

গোলাপ মাহমুদ সৌরভ

২০ এপ্রিল ২০২৪, ০৩:৫৮ পিএম


পাপ্য মজুরি

ছবি- সংগৃহীত।

 

দিনমজুরি যে করি মোরা
খেটেখুটেই খাই,
পরিশ্রমের পাইনা মজুরি 
কতো কষ্ট পাই।

 

আমরা শ্রমিক গরীব দুখী
ঘুরাই কলের চাকা,
মহাজনেরা সুযোগ লুটে
মোদের পকেট ফাঁকা।

 

মাথার ঘাম পায়ে ফেলে 
শ্রমিক করে কাজ,
রাজ মহলের প্রাসাদ গড়ে 
মালিক পক্ষের সাজ।

 

সঠিক কাজের পাপ্য মজুরি 
দিতেই হবে মোদের, 
মে দিবসে মোদের ন্যায্য দাবী
মানতেই হবে তাদের।

 

কাজের ফাঁকে গালিগালাজ 
শুনি নানান কথা,
পারিশ্রমিক চাইতে গেলেই 
তাদের মাথায় ব্যথা।

 

 

Ads