তীব্র দাবদাহ
২৮ এপ্রিল ২০২৪, ০৩:৩৪ পিএম
ছবি- সংগৃহীত।
চারদিকে বিষণ্ণ হাহাকার
বাড়ছে তীব্র দাবদাহ,
কোথাও একটু স্বস্তি নাই
অসহ্য যন্ত্রণা নিরীহ।
গাছের ছায়া খুঁজে বেড়ায়
একটু শীতল বাতাস,
ঠান্ডা পানিতে তৃষ্ণা খুঁজে
বুকভরা যে দীর্ঘশ্বাস।
বড়োই অশান্তি লাগে মনে
শরীর ভিজে ঘামে,
সুখ পুড়ে গেছে দাবদাহে
গরম ডানে-বামে।























