পোকা

তাছলিমা বেগম

২০ জানুয়ারি ২০২৪, ০৭:০৬ পিএম


পোকা

তাছলিমা বেগম।


মাথার ভেতরে 
পোকাদের সংসার। 
এই নিয়েই ব্যস্ত সারাটা সময়।

অন্য কিছু ভাবতে পারিনা আর
মাথার ভেতরে শুধু 
পোকাদের সংসার।

পোকারা খেয়ে নেয় সব
ডানে বামে খেয়ে সব করে সাবাড়।

অন্য কিছু ভাবতে পারিনা আর
শুধু পোকাদের সংসার।

খেয়ে দেয়ে রিষ্ট পুষ্ট পোকা 
হাজারো খুঁত খুঁজে করে বিভ্রান্ত
দিয়ে যায় শুধু ধোকা।

মাথার ভেতরে অন্য কিছু নয়
শুধু ঘুরেবেড়ায় মস্ত মস্ত পোকা।

 

Ads