জিব্রাইল ছাড়াও অনন্য

সৈয়দা রাশিদা বারী

০২ জুন ২০২৪, ০৩:৪৪ পিএম


জিব্রাইল ছাড়াও অনন্য

সৈয়দা রাশিদা বারী।

 
রেমাল সাইক্লোনও বয়ে গেলে যাক
হয়েছি তো আজ আমি তেমনি এক
এ আখির ধারা ভাসিয়ে 
নিলেও হ্যাঁ নিক 
জানবো - তোমার-ই - জন্য।।

 

জীবন তো জানি এক স্বপ্ন মেলা 
ভাঙা গড়া থাকবেই সারা বেলা
আমার এ ভাঙ্গা মনে 
নাই গান আর 
সুরাহারা - দোতলায় - গণ্য।।

 

পুড়ে হোক অঙ্গার আমার ভুবন 
ধরেই নেবো এটা সুখের মরন
ভালোবাসায় যদি গো 
হয় অভিশাপ
ভালোবেসে - তবু আমি - ধন্য।।

 

কোরবানি দেয় যদি দিক আমার 
প্রভুর নির্দেশ দোষ দেবো ভাগ্যের
এখানে আমি ইসমাইল 
ভাগ্যই ইব্রাহীম
জিব্রাইল - ছাড়াও - অনন্য।।
 

 

Ads