গরম ও লোডশেডিং

গোলাপ মাহমুদ সৌরভ

২৪ এপ্রিল ২০২৪, ০৪:২৫ পিএম


গরম ও লোডশেডিং

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 
রে বাহিরে গরম আর
বাড়ছে লোডশেডিং, 
জনজীবন এক হতাশার 
ঘামে ভিজে বেডিং।

 

দিনের বেলা রোদের তাপ
রাতে লোডশেডিং, 
ক্লান্ত দেহে চোখে ঘুম নেই 
অসহ্য মশার মেটিং।

 

বউ বলে আজ দূরে থাকো
ভালবাসা কাটিং,
গরমে খুব মেজাজ খারাপ 
চলবে না ডেটিং।

 

আজ গরম ও লোডশেডিং 
করে তারা চ্যাটিং,
বিষিয়ে তুলবো জনজীবন 
চল করি শুটিং।

 

 

Ads