আটকে পড়া

রানা ফকির

১৫ জানুয়ারি ২০২৫, ১০:৩৩ এএম


আটকে পড়া

 

 

হারিয়ে ফেলা দিন গুলো
আমায় ভীষণ করে ডাকে,
ডেকে বলে—
কি—রে, তুই না বড় হতে চেয়েছিলি;
এখন তো অনেক বড়।

বলতিস না—
বড় হলে স্বাধীনতার অভাব হয় না,
বড় হলে, রাত করে বাড়ি ফেরা যায়...
বাবা-মায়ের বকুনি খেতে হয় না—
যা ইচ্ছে, তাই করা যায়।

তবে—
এখন আবার, তোর দুঃখ কিসের?
তুই কি জানতিস না—
বড় হলে, জীবন আটকে পরতে হয়।


 

Ads