আইনজীবীরা কারাগারে উদ্দেশ্য মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ অক্টোবর ২০১৫, ০১:৩৮ এএম


আইনজীবীরা কারাগারে উদ্দেশ্য মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ

ছবি-সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে আগামীকাল শনিবার কেন্দ্রীয় কারাগারে দেখা করবেন আইনজীবীরা।

আইনজীবী শিশির মনির বলেন, আমরা মোট পাঁচজন আইনজীবী শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাব। আমরা আলোচনা করব জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন করার গ্রাউন্ড নিয়ে এবং এ বিষয়ে রিভিউ করতে তার পরামর্শ গ্রহন করবো। অন্যান্য আইনজীবীরা হলেন নজরুল ইসলাম, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও গাজী তামিম।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. আলমগীর কবির জানান, শিশির মনিরসহ কয়েকজন আইনজীবী দেখা করার অনুমতি চেয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়ে কাল তাদের জানাব।

আপিল বিভাগ গত বুধবার মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধ মামলার চূড়ান্ত রায় প্রকাশ করে। ওইদিনই তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয়।

নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনাল বৃহস্পতিবার দুই ফাঁসির আসামির দণ্ড কার্যকরে মৃত্যু পরোয়ানা জারি করে এবং তা কারা কর্তৃপক্ষের হাতে পাঠিয়ে দেওয়া হয়। পরে কারা কর্র্তপক্ষ দুজনকেই মৃত্যু পরোয়ানা পড়ে শোনান।

Ads