খালেদা জিয়ার বিরুদ্ধে আরো ২ মামলায় অভিযোগপত্র

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ মে ২০১৬, ০২:১৪ পিএম


খালেদা জিয়ার বিরুদ্ধে আরো ২ মামলায় অভিযোগপত্র

প্রতিদিনের চিত্র ডেস্ক :: গাড়ি পোড়াতে হুকুমের অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা আরো দু’টি মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

২০১৪ সালের ফেব্রুয়ারি ও মার্চে রাজধানীর দারুস সালাম থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ ওই মামলা দুটি দায়ের করেছিলো।

রোববার ঢাকার একটি আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে খালেদা জিয়াসহ বিএনপির ৫১ জনের নাম রয়েছে।

এ নিয়ে এখন পর্যন্ত হুকুমের আসামি করে ছয়টি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দিলো পুলিশ।

Ads