বিরোধীদল দমনের চেষ্টা করছে সরকার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ জুন ২০১৬, ০৫:৪৫ এএম


বিরোধীদল দমনের চেষ্টা করছে সরকার

।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। জঙ্গিবাদের কথা বলে সরকার বিরোধীদল দমনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২১জুন) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল আরো বলেন, সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে কনভেনশন ডেকে জাতীয় প্রতিরোধ গড়ে তুলুন। অন্যতায় ভয়াবহ এ অবস্থা থেকে রক্ষা পাওয়া যাবে না।

‘সহাবস্থান, পরমত সহিঞ্চু ইতিবাচক ছাত্র রাজনীতি চর্চার মাধ্যমে আগামীদিনের জাতীয় নেতৃত্ব বিকাশে ডাকসু নির্বাচনের
প্রয়োজনীয়তা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রসমাজের করণীয়’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি আল মেহেদী তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধূরী এ্যানী, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সাবেক ছাত্রনেতা ওবায়দুল হক নাসির, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সস্পাদক মো.আক্রামুল হাসান, সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ঢাবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তানভীর রেজা রুবেল, সিনিয়র যুগ্ম-সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু তাহের। এ ছাড়াও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, ঢাবি শিক্ষক অধ্যাপক সুকোমল বড়ুয়া, অধ্যাপক সিরাজুল হক।

Ads