ইউরোপা লিগে নাপোলির বড় জয়

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০১৫, ১১:২৬ পিএম


ইউরোপা লিগে নাপোলির বড় জয়

প্রতিদিনের চিত্র ডেক্স :: ইউরোপা লিগের গ্রুপ ‘ডি’র ম্যাচে বেলজিয়ামের ক্লাব ব্রুজকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে নাপোলি। ইতালিয়ান জায়ান্টদের হয়ে দুই স্ট্রাইকার জোসে ক্যালিজন ও ড্রায়াস মার্টেন্স জোড়া গোল করেন।

সাও পাওলো স্টেডিয়ামে খেলা শুরুর পাঁচ মিনিটেই ক্যালিজনের গোলে লিড নেয় নাপোলি। ২৫ মিনিটে ক্যালিজনের পাসে স্বাগতিকদের হয়ে লিড দ্বিগুন করেন মার্টেন্স। এর ছয় মিনিট পরই জোড়া গোল পূরন করেন ২৮ বছর বয়সী এ বেলজিয়ান স্ট্রাইকার। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মাওরিজিও সারির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে দলের হয়ে চার নম্বর গোলটি করেন স্লোভাকিয়ান মিডফিল্ডার মারেক হামসিক। আর ৭৭ মিনিটে নিজের জোড়া গোল আদায় করে নেন স্প্যানিশ স্ট্রাইকার ক্যালিজন। এ ম্যাচে দলের অন্যতম সেরা তারকা গঞ্জালো হিগুয়েইন গোলের দেখা পাননি।

Ads