জাককানইবি এর ‘টি-১০’ ক্রিকেট টুর্নামেন্ট সমাপ্ত

নিতাই রায়, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৪ পিএম


জাককানইবি এর ‘টি-১০’ ক্রিকেট টুর্নামেন্ট সমাপ্ত

বিজয়ের উল্লাসে ট্রফি গ্রহণ করে ফিন্যান্স এন্ড ব‍্যাংকিং বিভাগ

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) এর অনুষ্ঠিত ক্রীকেট টুর্নামেন্ট- ‘টি-১০ আন্ত:বিভাগ’ ছাত্রদের ‘ফ‍িন‍্যান্স এন্ড ব‍্যাংকিং বিভাগ’  এবং ‘টি-১০ আন্ত:অনুষদ’ প্রমীলাদের ‘কলা অনুষদ’ ফাইনালে চ‍্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায়  ফাইনাল রাউন্ডে মুখোমুখি হয় ছাত্রীদের ‘কলা অনুষদ’ বনাম ‘সামাজিক বিজ্ঞান অনুষদ’। এ টুর্নামেন্টে সামাজিক বিজ্ঞান অনুষদের বিপক্ষে ৯ উইকেটে গৌরবময় বিজয় লাভ করে কলা অনুষদ। এবং দুপুর ২.৩০ টায় ছাত্রদের মুখোমুখি হয় ‘ফিন‍‍্যান্স এন্ড ব‍্যাংকিং বিভাগ’ বনাম ‘পপুলেশন সায়েন্স বিভাগ’।  ফ‍িন‍্যান্স এন্ড ব‍্যাংকিং বিভাগের ১০ ওভারে ৩ উইকেটে ১০৯ রান টার্গেটে খেলতে নেমে ২৯ রানের ব্যবধানে পপুলেশন  সাইন্স বিভাগ পরাজিত হয়। চ‍্যাম্পিয়ন হয় ‘পপুলেশন সায়েন্স বিভাগ’।  

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) এর শারীরিক শিক্ষা বিভাগের উদ‍্যোগে গত ১২ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গতকাল ২৭ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) এই ক্রিকেট টুর্নামেন্ট সমাপ্ত হয়।

টুর্নামেন্ট জুড়ে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: মাহবুবুর রহমান। টুর্নামেন্ট সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ‍্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ‍্যাপক ড. মো: জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্টার (ভারপ্রাপ্ত) অধ‍্যাপক ড. মো: মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তেব্যে উপাচার্য অধ‍্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা প্রশাসন থেকে উদ‍্যোগ নিয়েছি সার্বিকদিক বিবেচনা করে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম একটিভিটিস ত্বরান্বিত করা ‘যাতে করে পড়াশোনা এবং খেলাধুলার মাধ‍্যমে প্রতিটি শিক্ষার্থীর ইতিবাচক শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে’। ক‍্যাম্পাসের অবকাঠামো যেন সুশৃঙ্খল থাকে সেটি নিশ্চিত করা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে আমি আসার প্রায় পাঁচ মাস অতিবাহিত হয়েছে । এসময়ে প্রশাসন সর্ব্বোচ্চ সাহায‍্য করার চেষ্টা করেছে এবং আগামীতেও করবে,"।  

ভারপ্রাপ্ত রেজিস্টার অধ‍্যাপক ড. মিজানুর রহমান বলেন ‘শিক্ষা, সংস্কৃতি, গবেষণা এবং খেলাধুলার মাধ‍্যমে এগিয়ে যাক নজরুল বিশ্ববিদ্যালয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রেজারার বলেন, "এই টুর্নামেন্ট দেখে আমি খুবই খুশি, নজরুল  বিশ্ববিদ্যালয়ে এটাই প্রথম টুর্নামেন্ট যে, শুরু থেকে শেষ পর্যন্ত জাকজমকভাবে পূর্ণতা পেল। আমি প্রশাসনিক ভবনের চার তলা থেকে পুরো টুর্নামেন্ট উপভোগ করেছি। আমদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেকারণে এর আগে এধরনের টুর্নামেন্ট আয়োজন করতে পারিনি। তিনি শারীরিক শিক্ষা বিভাগকে এবারে এতো সুন্দর টুর্নামেনট আয়োজনের জন‍্য ধন‍্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করা একটি অপরিহার্য বিষয়। সেই জায়গা থেকে আমরা চাই ক্রীকেটসহ অন‍্যান‍্য পরিশীলিত ক্রীড়া প্রতিনিয়ত আয়োজন করা হোক।

সবশেষে উপাচার্য চ্যাম্পিয়নস এবং রানার্সস আপ  টিমদের প্রাপ‍্য ট্রফি এবং মেডেল প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করে।

 

Ads