আগামীকাল সোমবার রাজধানীর ৬২ স্পটে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করবে বিএনপি
২৯ মে ২০১৬, ০৯:৫২ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার মাজারে দোয়া ও রাজধানীর ৬২ স্পটে দুঃস্থদের মাঝে তিনদিনের খাবার বিতরণ কর্মসূচি নেয়া হয়েছে।
এ উপলক্ষে আগামীকাল সোমবার সকাল ১০টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের সিনিয়র নেতারা জিয়াউর রহমানের মাজারে দোয়া ও ফুলেল শ্রদ্ধা জানাবেন। এরপর প্রথমে তিনি মোহাম্মদপুর টাউন হলের সামনে থেকে খাবার বিতরণ শুরু করবেন।
এদিকে রাজধানীতে খাবার বিতরণকালে খালেদা জিয়ার নিরাপত্তার জন্য ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুমতি চেয়েছে ঢাকা মহানগর বিএনপি।
রাজধানীতে দুঃস্থদের মাঝে খাবার বিতরণের ৬২ স্পট হলো-
মোহাম্মদপুর টাউনহল, আদাবর থানা, সুগন্ধা কমিউনিটি সেন্টার (মেডিনোভার সামনে), আজিমপুর বটতলা, জাতীয় প্রেসক্লাব (ছাত্রদল), আল-হাবিব কমিউনিটি সেন্টারের সামনে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে (জাসাস ও মুক্তিযোদ্ধাদল), পল্টন কমিউনিটি সেন্টারের সামনে (স্বেচ্ছাসেবক দল), মতিঝিল কলোনী কমিউনিটি সেন্টার (আইডিয়াল স্কুলের বিপরীত পার্শ্বে), মাহবুব আলী মিলনায়তন (রেলওয়ে শ্রমিক দল), মির্জা আব্বাসের বাড়ির সামনে, শান্তিনগর বাজার (পল্টন বিএনপি), খিলগাও চৌরাস্তা (জোড় পুকুর খেলার মাঠ), দয়াগঞ্জ মোড় (তিন রাস্তার মোড় যাত্রাবাড়ি, আলম মার্কেট (জুরাইন), শ্যামপুর ঈদগা মাঠ (লাল মসজিদ), যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়ক, পোস্তগোলা (বটতলা) শ্যামপুর, ধোলাইপাড় বাস স্ট্যান্ড, ডেমরা থানা বিএনপি, বাংলামটর (হাতিরপুল) কলাবাগান থানা বিএনপি, কলাবাগান বাসস্ট্যান্ড সংলগ্ন ১ম লেনের সামনে, সুত্রাপুর কমিউনিটি সেন্টার নতুন রাস্তা, নবাবপুর রোড-মদনপাল লেন মোড়, পোস্তামোড়(লালবাগ (যুবদল), কোতয়ালী থানা যুবদলের কার্যালয়ের সামনে (নর্থ সাউর্থ রোড়), নয়াবাজার বিএনপি অফিস (বংশাল থানা), কাঠেরপুল গেন্ডারিয়া মোড় (ছাত্রদল দক্ষিণ), আজিমপুর ভিকারুন্নেছা নুন স্কুল সংলগ্ন, লালবাগ হাফেজ মুছা ব্রীজ, মৌলভীবাজার কমিউনিটি সেন্টার-চকবাজার, ঢাকা টেনারী মোড় (হাজারীবাগ), ঢাকেশ্বরী বালু মাঠ, সাত মসজিদ রোড (ঈদগাঁ রোডের পশ্চিম পাশে, গাউসিয়া চাঁদনী চকের গেট (নিউ মার্কেট), মালিবাগ ডিআইটি রোড (ফরচুন মার্কেট সংলগ্ন), আজিমপুর ছাপড়া মসজিদ, নয়াপল্টনে হোটেল ভিক্টোরিয়ার সামনে (তৃণমূল দল), খিলক্ষেত নিকুঞ্জ (রিজেন্সী হোটেলের পিছনে বটতলা), আমির কমপ্রেক্স (আজমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন), অনিক প্লাজার সামনে (পল্লবী), পল্লবী ১২নং বাসস্ট্যান্ড, ন্যাশনাল বাংলা স্কুল (মিরপুর ষ্টেডিয়াম সংলগ্ন), শাহআলী মাজার (মিরপুর), বুদ্ধিজীবী শহীদ মিনার গেট, শেওড়াপাড়া বাসস্ট্যান্ড (রোকেয়া স্মরনী, মহাখালী ওয়ারলেস গেট, টিএন্ডটি মাঠের সামনে (মানিক মিয়া এভিনিউ), মোল্লাপাড়া (মধ্যবাড্ড), আল-আমিন সুপার মার্কেট (রামপুরা), বিশাল সেন্টার (মগবাজার), বালু নদীর পাড় (খিলক্ষেত থানা ৩০০ ফুট রাস্তা পূর্বাঞ্চল), কাওরান বাজার প্রগতি টাওয়ারের সামনে, সাত রাস্তার মোড়/নাবিস্কো মোড়, শাহ আলী মাজার গেট সংলগ্ন (বাউল দল)।


































