গুলশান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলা ইতিহাসের জঘন্যতম কালো অধ্যায়-মির্জা ফকরুল

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ জুলাই ২০১৬, ০৭:১৩ পিএম


গুলশান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলা ইতিহাসের জঘন্যতম কালো অধ্যায়-মির্জা ফকরুল

।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। গুলশান-২ এর হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনাকে দেশের ইতিহাসে জঘন্যতম কালো অধ্যায় হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওই বিবৃতি পড়ে শোনান দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার প্রশাসনকে বিরোধী দল দমনে ব্যাবহার করায় জঙ্গিবাদ উৎসাহিত হয়েছে।

মির্জা ফখরুল সন্ত্রাসের এই পরিকাঠামো ভাঙতে দলমত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়ে বলেন, সরকারকেই এ উদ্যোগ নিতে হবে।

Ads