লন্ডন গেলেন বিএনপির একটি প্রতিনিধি দল

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ জুলাই ২০১৬, ০৪:৪১ পিএম


লন্ডন গেলেন বিএনপির একটি প্রতিনিধি দল

।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নেতৃত্বে বাংলাদেশ প্রসঙ্গে একটি সেমিনারে যোগ দিতে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

লন্ডনে ব্যারিস্টার রুমিনর ফারহানা অবস্থান করছেন। তিনিও এ সেমিনারে যোগ দিবেন। লন্ডনের ব্রিটিশ হাউস অব লর্ডসে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

আজ শনিবার বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমান এয়ার লাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। এ সময়ে বিমানবন্দর থানা শ্রমিক দলের সভাপতি ফিরুজ্জামান উপস্থিত ছিলেন। সেখানে দেশের গণতন্ত্র, রাজনৈতিক প্রেক্ষাপট, জঙ্গি হামলাসহ চলমান পরিস্থিতি তুলে ধরে বিএনপির অবস্থান ব্যাখ্যা করবেন এই প্রতিনিধি দল।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মির্জা ফখরুল ছাড়াও প্রতিনিধি দলে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবিহউদ্দিন আহমেদ, বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রমুখ।

Ads