পৌর নির্বাচনে অংশ নিতে খালেদার সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠক আজ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৫ নভেম্বর ২০১৫, ১০:০৮ পিএম


পৌর নির্বাচনে অংশ নিতে খালেদার সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠক আজ

প্রতিদিনের চিত্র ডেস্ক :: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আসন্ন পৌরসভা নির্বাচনে তার র্শীষ নেতাদের সিদ্ধান্ত নিতে আজ ২৫ তারিখ বুধবার দলটির  বৈঠক ডেকেছেন।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এত দিন লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় থাকার ৬৮ দিন পর লন্ডন থেকে নিজ কার্যালয়ে ফেরেন। নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে পৌর নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেন। সেই সাথে পৌর নির্বাচন দলের প্রার্থীদের চূড়ান্ত তালিকা তাকে দেখানো হয়।

উল্লেখিত, আজ রাতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার দলের শীর্ষ নেতাদের বৈঠকের পর বিষয়টি  চূড়ান্ত  হতে পারে বলে জানান।

Ads