বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ ডিসেম্বর ২০১৫, ১০:০৬ পিএম


বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন

প্রতিদিনের চিত্র ডেস্ক :: আসন্ন পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় র্নিধারন করেছেন আগামীকাল ৩ ডিসেম্বর বৃহস্পতিবার।

পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের জন্য মাত্র একদিন সময় দেওয়া হয়েছে। দেশের ২৩৩ টি পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছেন প্রার্থীরা।

মনোনয়নপত্র ৫ ও ৬ ডিসেম্বর যাচাই-বাছাই এর জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেয়া হবে । এবং ১৩ ডিসেম্বরের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বলে নির্ধারন করা হয়েছে।
আগামী ৩০ ডিসেম্বর মনোনয়নপত্র এবং পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবারই প্রথম রাজনৈতিক দলের প্রত্যক্ষ সমর্থন ও প্রতীক ব্যবহার করে পৌরসভার মেয়র পদে লড়বেন। গত ২৪ নভেম্বর দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ এ তফসিল ঘোষনা করেন।

নির্বাচন কমিশনার বলেন এবার র্নিবাচনী প্রচারের জন্য ১৫ দিন সময় পাবেন।

 

Ads