বুধবার দেশব্যাপী জামায়াতের হরতাল

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৮ মার্চ ২০১৬, ০৫:৪৮ পিএম


বুধবার দেশব্যাপী জামায়াতের হরতাল

প্রতিদিনের চিত্র ডেস্ক :: জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীকে সরকার ‘হত্যার ষড়যন্ত্র’ করছে এমন অভিযোগে এনে এর প্রতিবাদে ও কাসেম আলীসহ আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী আগামীকাল বুধবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ।

জামায়াতের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। কিছুক্ষণের মধ্যেই হরতালের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও সূত্রটি জানিয়েছে।

Ads