বিদেশি রাজনীতিকরাও বিএনপির কাউন্সিলে উপস্থিত হয়েছেন
১৯ মার্চ ২০১৬, ০৪:৩৫ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: বিএনপির আমন্ত্রণে দলটির ষষ্ঠ কাউন্সিলে এসে উপস্থিত হয়েছেন বেশ কয়েকজন বিদেশি রাজনীতিক। শনিবার সকালে কাউন্সিল শুরু হওয়ার আগেই তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এসে উপস্থিত হন।
এর মধ্যে উপস্থিত হয়েছেন যুক্তরাজ্যের স্বতন্ত্র সংসদ সদস্য সাইমন ড্যানজাক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্য ফিলিপ বেনিয়ন; মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর রাজনীতিক ও জিয়াউর রহমানের নামে সড়কের নামকরণের অন্যতম উদ্যোক্তা অল্ডারম্যান জোয়েজন মুর, দেশটির ডেমোক্রেটিক পার্টির নেত্রী মিস বারবারা মুর।
তবে প্রতিবেশী দেশ ভারতের বিজেপির কোনো নেতা না এলেও দলটির নেতা বিজয় জলি কাউন্সিলে শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা পাঠিয়েছেন, যেটি পর্দার মাধ্যমে দেখানো হয়।
এছাড়া নরওয়ের প্রধানমন্ত্রী ও কানাডার বিরোধী দলীয় নেতাও শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা পাঠিয়েছেন।


































