অনিবার্য কারণে সংবাদ সম্মেলন স্থগিত করলো বিএনপি
১১ মে ২০১৬, ০৪:১০ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: দেশের চলমান পরিস্থিতি তুলে ধরতে বিএনপির ডাকা জরুরি সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সকাল সাড়ে ১০টায় এ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।
মঙ্গলবার রাতে বিএনপির কার্যালয় থেকে সংবাদ সম্মেলন স্থগিতের কথা জানানো হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান দেশের চলমান পরিস্থিতি তুলে ধরতে বুধবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনের খবর জানান।
কী কারণে বিএনপির সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে তা জানা যায়নি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলছেন, অনিবার্য কারণে এ সংবাদ মম্মেলন স্থগিত করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, নিজামীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় এ বিষয়ক প্রশ্নের মুখোমুখী হতে হবে দলটিকে এই কৌশলেই বিএনপি সংবাদ সম্মেলন স্থগিত করেছে। মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতাদের ফাঁসি কার্যকরে এর আগেও বিএনপি চুপ ছিল। এবারও এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।



































