আজ বিএনপির মিলাদ
২২ মে ২০১৬, ১১:৫১ এএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: আজ রোববার বাদ আসর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পবিত্র শবেবরাত উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।
দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেবেন। দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে দোয়া ও মিলাদ মাহফিলে শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি কেন্দ্রীয় দপ্তর।
এদিকে পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে দেয়া এক বাণীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মানুষের অব্যাহত সুখ, শান্তি ও উন্নতি কামনা করেছেন। তিনি বলেন, বিশ্ব মুসলিমের জন্য পবিত্র লাইলাতুল বরাত বা শবেবরাতের রাত খুবই তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত। এ মহান রাতে আল্লাহ পাক তার সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। আমরা সবাই হানাহানি, রক্তারক্তি, ঈর্ষা, বিদ্বেষ পরিহার করে মানব জাতির কল্যাণে কাজ করে যাবো এ মহান রাতে এটাই হোক আল্লাহতায়ালার কাছে আমাদের সকলের প্রার্থনা।



































