উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করতেই বিদেশি হত্যা: নৌ-পরিবহনমন্ত্রী
১৯ অক্টোবর ২০১৫, ০৩:১৮ এএম
লালমনিরহাট প্রতিনিধি :: দেশের চলমান অগ্রযাত্রাকে ব্যাহত করতে পরিকল্পিত ভাবে দুই বিদেশি নাগরিককে হত্যার ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। বিদেশী দু’জনকে হত্যার কারণে যুক্তরাষ্ট্র ও ইউই সতর্কতা জারি দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে কোনো প্রভাব ফেলবে না বলে জানান তিনি।
রবিবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত বুড়িমারী স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা বিষয়ক উপদেষ্টা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বুড়িমারী স্থলবন্দর উন্নয়নেরও আশ্বাস দেন।
কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত আয়োজিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, এফবিসিসিআই’র সভাপতি মাতলুব আহমেদ, বাফুফে’র সভাপতি সালাউদ্দিন আহমেদ, স্থানীয় সাংসদ মোতাহার হোসেনসহ বুড়িমারী স্থলবন্দর, জেলা প্রশাসক ও প্রশাসনের কর্মকর্তারা।



































