খালেদার সঙ্গে বসবেন জন কেরি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ আগস্ট ২০১৬, ০৯:৩৫ পিএম


খালেদার সঙ্গে বসবেন জন কেরি

।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানায়। তবে কোথায় বা কখন খালেদা জিয়ার সঙ্গে জন কেরির বৈঠক হবে তা এখনো ঠিক হয়নি বলে জানায় ওই সূত্র।

সূত্র জানায়, বৈঠকের স্থান ও সময় নিয়ে তাদের সঙ্গে কথা হচ্ছে। আশা করা যাচ্ছে, সোমবার বিকেলে খালেদা জিয়া ও জন কেরির বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার সকালে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি থাকবেন সন্ধ্যা নাগাদ। একদিনের এই ঝটিকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রীর এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন তিনি। জানা গেছে, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও জঙ্গি বিষয়ে আলোচনা হবে।

Ads