অচিরেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করব : এরশাদ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৮ জানুয়ারি ২০১৬, ০৫:৫৯ পিএম


অচিরেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করব : এরশাদ

প্রতিদিনের চিত্র ডেস্ক :: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, মন্ত্রিসভায় তিন মন্ত্রী থাকায় জনগণ আমাদের বিরোধী দল ভাবছে না। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে অচিরেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করব। রংপুরে জাতীয় পার্টি কার্যালয়ে কর্মী সমাবেশ ও সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

এর আগে তিনি তার ছোটভাই জিএম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের দায়িত্ব দেন।

সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, আমার অবর্তমানে দলের হাল ধরবেন জিএম কাদের। আগামী এপ্রিলে জাতীয় পার্টির দ্বিবার্ষিক কাউন্সিলের ঘোষণা দিয়ে তিনি বলেন, কাউন্সিলে আহ্বায়কের দায়িত্ব পালন করবেন জিএম কাদের এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন রুহুল আমিন হাওলাদার।

এরশাদ আরো বলেন, মন্ত্রিসভায় আমাদের তিন মন্ত্রী থাকায় জনগণ আমাদের বিরোধী দল ভাবছে না। আমাদের প্রতি জনগণের আস্থা কমে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেও সম্মানিত করেছেন। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে অচিরেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করব।

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তার কথা শুনবেন। পদত্যাগের পর আবার মুক্ত রাজনীতি করে জনগণের আস্থা অর্জন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Ads