আওয়ামী লীগ দেশকে রাজনীতি শূন্য করতে চায়-ফখরুল

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:৪১ পিএম


আওয়ামী লীগ দেশকে রাজনীতি শূন্য করতে চায়-ফখরুল

প্রতিদিনের চিত্র ডেস্ক :: আওয়ামী লীগ দেশকে রাজনীতি শূন্য  করতে  চায় বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি অভিযোগ করেছেন, ১/১১ র ষড়যন্ত্রের ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশকে রাজনীতি শূন্য করতে বিরোধী রাজনীতিবিদদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এনপিপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে এর আয়োজন করা হয়।

Ads