সিলেট দিয়ে ঢাকার পথে তারেক রহমান

শহীদ আহমদ খান

২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ এএম


সিলেট দিয়ে ঢাকার পথে তারেক রহমান

 


সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইটটি। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১১ মিনিটে বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

১৭ বছর পর দেশের মাটিতে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল ৯ টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

আজ বেলা ১১টা ৫০ মিনিটে তারেক রহমানের ঢাকায় অবতরণের কথা রয়েছে।

 

 

Ads