বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

নয়ন তারা

২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম


বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান


দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার পরদিন, আজ ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার  ৪টা ৪২ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাবা ও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেরেবাংলা নগরে অবস্থিত কবরে জিয়ারত করলেন।

তিনি বাবার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

বেলা তিনটার একটু আগে তারেক রহমান গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের দিকে রওনা হন। লাল সবুজ রঙে সাজানো বাসটিতেই চড়েই তিনি বাবার কবর জিয়ারত করতে যান। বৃহস্পতিবার এই বাসেই তিনি বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থলে যান।

তার সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন [

আজ সকাল থেকেই ঢাকার শেরে বাংলা নগরের জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। কারও হাতে দলীয় পতাকা, কেউ ব্যানার ও পোস্টার নিয়ে সেখানে উপস্থিত হন।

জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর বিএনপি নেতা সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

 

Ads