জাতীয়তাবাদী রাজনীতিকে স্তব্ধ করতেই ১/১১ সৃষ্টি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ মার্চ ২০১৬, ০৬:১৪ পিএম


জাতীয়তাবাদী রাজনীতিকে স্তব্ধ করতেই ১/১১ সৃষ্টি

প্রতিদিনের চিত্র ডেস্ক :: জাতীয়তাবাদী রাজনীতিকে স্তব্ধ করতেই ১/১১ সৃষ্টি হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরই অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতার এবং জিয়া পরিবারকে নির্যাতন করা হয়। মূল লক্ষ্য ছিল বিরাজনীতি করা’ যোগ করেন তিনি।

তারেক রহমানের ১০ কারাবরণ দিবস উপলক্ষে আজ শনিবার ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

Ads