বার্সেলোনা বড় জয় পেল মেসির জোড়া গোলে
২২ সেপ্টেম্বর ২০১৫, ০২:৫৭ এএম
প্রতিদিনের চিত্র ডেক্স :: স্প্যানিশ লা লিগায় আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওলেন মেসি দুই গোল ও নেইমারের এক গোলের সুবাদে লেভানতের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা।
পেনাল্টি থেকে মেসির প্রথম গোলটি-ই আসে। ম্যাচের ৬১ মিনিটে গোলটি করেন তিনি। খেলার একেবারে শেষ সময় মেসির কাছ থেকে দ্বিতীয় গোলটি আসে অর্থাৎ ৯০তম মিনিটে। আর নেইমারের গোলটি আসে ম্যাচের ৫৬ মিনিটে। ডেনি আলভেসের ক্রস থেকে গোলটি করেন তিনি।
গতকাল অনুষ্ঠিত এ ম্যাচে আন্দ্রেস ইনিয়েস্তা ও লুইস সুয়ারেজকে বিশ্রামে রেখেছিল বার্সেলোনা।



































