দেশে হামের উপসর্গে আরও ৯ মৃত্যু, নতুন রোগী ১,৩৪১

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম


দেশে হামের উপসর্গে আরও ৯ মৃত্যু, নতুন রোগী ১,৩৪১

ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাবে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ১ হাজার ৩৪১ জন হাম রোগী শনাক্ত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামসংক্রান্ত নিয়মিত অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ৯ জনের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দুজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ দেশে হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৯৬ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ১০১ জনের। আর বাকি ৯৯৫ জনের মৃত্যু হয়েছে হামের প্রাথমিক উপসর্গ নিয়ে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া ১ হাজার ৩৪১ জনকে নিয়ে দেশে হামের প্রাদুর্ভাবের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর।

Ads