হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ১,২২১

শারমিন আক্তার আখি

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম


হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ১,২২১

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে ১২৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৩১ জনে। এর মধ্যে এখন পর্যন্ত ২১ হাজার ৫১০ জনের হাম নিশ্চিত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত ১ হাজার ২২১ জনের মধ্যে সর্বোচ্চ ৪৬৬ জন ঢাকা বিভাগের।

Ads